img


আগরতলায় উষ্ণ অভ্যর্থনা ত্রিপুরা বিজেপির নতুন সভাপতি অভিষেক দেব রায়কে


 আইনেট  প্রতিনিধিঃ   আজ আগরতলা-য় এসে পৌঁছলেন অভিষেক দেব রায়। ত্রিপুরা বিজেপির নবনিযুক্ত সভাপতি হিসেবে তাকে স্বাগত জানাতে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর-এ ভিড় জমান দলের কর্মী-সমর্থকরা। ফুলের তোড়া ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়।  এই সময় উপস্থিত ছিলেন সুশান্ত চৌধুরী, প্রণোজিৎ সিংহ রায় সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। নবনিযুক্ত সভাপতিকে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।  দলীয় সূত্রে জানা গেছে, আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন নতুন সভাপতি অভিষেক দেব রায়।