img


বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে জনজাতি গরিমা উৎসবের আয়োজন


আইনেট  প্রতিনিধিঃ     জনজাতি গড়িমা উৎসব হল ভারত সরকারের জন ভাগিদারি অভিযান এর অধীন একটি অন্যতম কর্মসূচি ।এর মাধ্যমে আদিবাসী সমাজ ও সংস্কৃতির প্রসার ঘটানো হয়। বৃহস্পতিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে জনজাতি গরিমা উৎসবের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি লাল্লু বলেন, রাজ্য সরকার প্রান্তিক এলাকার জনজাতিদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। দূরবর্তী ও আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে বিশেষ শিবির আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক পরিষেবা জনজাতিদের মধ্যে পৌঁছে দিচ্ছে।তিনি আরো বলেন, জনজাতিদের সার্বিক কল্যাণের লক্ষ্যে কাজ করে চলছে সরকার।   অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণে রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্প গুলির কথা তুলে ধরেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ।তিনি জানান ,জনজাতিদের সার্বিক কল্যাণে সরকার এক অনন্য নজির স্থাপন করেছে ।জনজাতি ছাত্র-ছাত্রীদের একাউন্টে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কলারশিপের টাকা পৌঁছে দেওয়া হয়েছে ।এর জন্য রাজ্য দেশের মধ্যে দ্বিতীয় এবং গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ।২০২৫- ২৬ শিক্ষাবর্ষেও রাজ্য সরকার জনজাতি ছাত্র-ছাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে স্কলারশিপের  টাকা পৌঁছে দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান জনযাত্রী কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা।