img


রামনগর মন্ডলের উদ্যোগে বিজয় কুমার গার্লস এইচ এস স্কুলে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শুরু


আইনেট  প্রতিনিধিঃ  সারাদেশেই বিজেপির মন্ডলে মন্ডলে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচি শুরু হয়েছে ।রাজ্যেও চলছে এই কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ৭ রামনগর মন্ডলের উদ্যোগে বিজয় কুমার গার্লস এইচ এস স্কুলে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান শুরু হয় ।এজিন এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার।  পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, ভারত মাতা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি ।কর্মসূচিতে রাজ্যস্তরের নির্বাচিত নেতৃবৃন্দ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন ।এই প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার জানান ,আদর্শ কর্মকর্তা তৈরীর লক্ষ্যই সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ।দুইদিন ধরে চলবে এই কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত দলীয় কর্মীরা এখানে রাত্রি যাপন করবেন ।আটটি বিশেষ বিষয়ের উপর এই কর্মসূচিতে বিস্তারিত আলোচনা হবে।   ৭ রামনগর মন্ডল আয়োজিত পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কর্মসূচিতে বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথেল বুথ সভাপতি ,সাধারণ সম্পাদক বিভিন্ন শক্তি কেন্দ্রের ইনচার্জ সহ মন্ডল কমিটির পদাধিকারিকরা উপস্থিত ছিলেন। কর্মসূচি উপলক্ষে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়।