img


৫ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক ও রেল অবরোধের ডাক দিল আত্মসমর্পণকারী বৈরীরা:


আইনেট  প্রতিনিধিঃ     চলতি বছরের কুড়ি ফেব্রুয়ারি ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেল অবরোধের ডাক দিয়েছিল অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটানিজ ডিমান্ড কমিটি ।আন্দোলন শুরুর আগের দিন রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সংগঠনের নেতৃবৃন্দদের আগরতলায় ডেকে এনে বৈঠক করেন এবং দাবি পূরণের আশ্বাস দেন ।কিন্তু এরপর প্রায় চার মাস কাটতে চললেও সংগঠনের দাবি পূরণে কোন  উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নেতৃবৃন্দ গত ১৯ মে সচিবালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা কে চলতি মাসের ২৯মে'র মধ্যে দাবি পূরণের জন্য সময়সীমা বেধে দিয়ে চিঠি প্রদান করেন।কিন্তু এখন পর্যন্ত সরকার সংশ্লিষ্ট বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি ।    তাই ক্ষুব্ধ আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটানিজ ডিমান্ড কমিটির নেতৃবৃন্দ আগামী পাঁচ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলনের সিদ্ধান্ত ঘোষণা করে। শনিবার আগরতলার কুমারী মধুতি রূপশ্রী আবাসনে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দ এই আন্দোলনের ঘোষণা দেন। নেতৃবৃন্দ জানান ৫ দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন তারা সংঘটিত করে তুলবেন ।এর মধ্যে উল্লেখযোগ্য হলো ,পূর্বতন বাম সরকারের আমলে ঘোষিত বিআরপি স্কিম অর্থাৎ বোর্ড রিহেবিলিটেশন প্যাকেজ স্কিম এর বকেয়া ২৩ কোটি টাকা অবিলম্বে মঞ্জুর করা ,মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে রাবার বাগানের ফেন্সিং এর বকেয়া টাকা মঞ্জুর করা প্রমূখ ।এদিন সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ত্রিপুরা গেরিলা রিটানিজ ডিমান্ড কমিটির নেতৃবৃন্দ।