
আইনেট প্রতিনিধিঃ দ্রুত গতির টমটম উল্টে আহত তিন। ঘটনা শনিবার সাত সকালে কৈলাসহর থানাধীন পাইতুর বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে , পাইতুর বাজার এলাকার বাসিন্দা রাকিবুন নাশা উনার দুই ছেলেকে নিয়ে আগরতলায় আসার জন্য টমটমে করে ট্রেন ধরতে কুমারঘাট যাচ্ছিলেন। পাইতুর বাজারেই দ্রুতগতির টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ।এতে গুরুতর আহত হন রাকিবুন নাশা, উনার এক ছেলে এবং টমটমের চালক ।স্থানীয়রা তাদের উদ্ধার করে কৈলাসহর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় রাকিবুন নাশাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনায় উনার এক ছেলের পা ভাঙ্গে এবং মাথা ফেটে যায়। মাথায় ১৭ টি সেলাই লাগে ।টমটম চালকও ঘটনায় সামান্য আহত হন। তারা দুজন বর্তমানে কৈলাসহর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিন জিবি হাসপাতালে রাকিবুন নাশার এক নিকট আত্মীয় এই সংবাদ জানিয়েছেন। জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে ,আহত রাকিবুন নাশাল অবস্থা আশঙ্কাজনক তার মাথায় গভীর চোট লেগেছে ।