
আইনেট প্রতিনিধিঃ ২০২০ সালের জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম স্বানিধি প্রকল্প চালু করেছিলেন ।এ বছর এই প্রকল্পের ষষ্ঠ বছর পূর্তি হতে চলছে ।এই উপলক্ষে রবিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী স্বানিধি প্রকল্পের অধীন স্ট্রিট ভান্ডারদের মধ্যে সুবিধা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় হাউসিং ,আরবান এবং বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মনোহর লাল খট্টর ,রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা । অনুষ্ঠানে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,ক্ষুদ্র ব্যবসায়ীরা আগে মানুষের কাছ থেকে চড়া সুদে টাকা এনে ব্যবসা করতেন। এতে লাভের বিশাল অংক চলে যেত সুদ মেটাতে ।বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পে স্ট্রিট ভান্ডারদের ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ দেওয়া হচ্ছে ।সেই ভয়াবহ পরিস্থিতি থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের এই প্রকল্পের মাধ্যমে বেড় করে আনা সম্ভব হয়েছে ।মহামারীর সময় এই ক্ষুদ্র ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর বলেন ,ছয় বছর ধরে প্রধানমন্ত্রী স্বানিধি প্রকল্প সারা দেশে চলছে। এই প্রকল্পের অধীনে এখন পর্যন্ত সারাদেশে ৭৫ লক্ষের বেশি ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদান করা হয়েছে ।উত্তর পূর্বাঞ্চলে এই প্রকল্পে এখন পর্যন্ত আড়াই লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীকে সুবিধা প্রদান করা হয়েছে। ত্রিপুরায় এই প্রকল্পে এখন পর্যন্ত ৯ হাজার ৩৯০ জন উপকৃত হয়েছেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর।