
আইনেট প্রতিনিধিঃ গোপন খবরের ভিত্তিতে ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে পুলিশের তল্লাশিতে একটি গাড়িতে ধরা পড়লো গাঁজা।
দুর্গা চৌমুহনী নাকা পয়েন্টে যান কমলপুর পুলিশ আধিকারিক সমুদ্র দেববর্মা, কমলপুর থানার ওসি সুমন আচার্য্য, এস আই দেবব্রত দত্ত সহ বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করে। পুলিশ জানায় একজন মিডিয়া পার্সন হিসেবে পরিচয় দিয়েছিল একটি কার্ডও রয়েছে, তদন্ত চলছে।