
আইনেট প্রতিনিধিঃ গত কয়েকদিন আগেই ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিষেক দেবরায়। রাজ্য সভাপতি হওয়ার পর রবিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র ১৩৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনতে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্যারাতিয়া এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে যোগ দেন তিনি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন নতুন রাজ্য সভাপতি অভিষেক দেবরায়। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতি ও আদর্শকে সামনে রেখে আরও পরিকল্পিতভাবে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এখন তিনি শুধু মাতাবাড়ির বিধায়ক নন, রাজ্য সভাপতির দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন। তাই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনকে শক্তিশালী করতে তাকে নিয়মিত সফর করতে হবে। সেই কারণে মাতাবাড়ি এলাকার সার্বিক উন্নয়নের কাজে স্থানীয় জনগণ, দলীয় কর্মী এবং সমাজের সব শ্রেণির মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। নতুন রাজ্য সভাপতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, জাতি-জনজাতি নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের শামিল হতে হবে। তাহলেই মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রকে আগামী দিনে একটি আদর্শ ও উন্নত এলাকায় পরিণত করা সম্ভব হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি বিশ্বজিৎ মারাক, বিজেপির গোমতী জেলার সাধারণ সম্পাদক উত্তম দে সহ ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ।