
আইনেট প্রতিনিধিঃ শনিবার রাতে এই কুমারঘাট নাকা পয়েন্টে চেকিং এর সময় এক লড়ি চালকের সঙ্গে বচসা বাঁধে নাকা পয়েন্টে চেকিংএ থাকা পুলিশ কর্মীদের। পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্তা ও বেআইনি অর্থ দাবির অভিযোগ তোলেন ঐ লড়ি চালক। পুলিশের বিরুদ্ধে তোলা তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস বলেন, এই ঘটনার ভিডিও নজরে এসেছে তার। ঘটনার পর নাকা পয়েন্টে কর্তব্যরত অফিসারও পুলিশ কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে কোন দোষ খুঁজে পাওয়া যায়নি পুলিশ কর্মীদের। নাকা পয়েন্টকে ঘিরে এধরনের অভিযোগ প্রায়শই উত্থাপিত হয় গাড়ি চালকদের তরফে। কিছু কিছু ক্ষেত্রে এসব ঘটনায় পুলিশের একাংশ কর্মীদের জড়িত থাকার ঘটনা সামনে উঠে এলেও এযাত্রায় এধরনের কোন সাক্ষ্য প্রমাণ নেই পুলিশের বিরুদ্ধে।