
আইনেট প্রতিনিধিঃ সংবাদ সংগ্রহ করতে গিয়ে ধর্মনগরের পদ্মপুর ক্লাবের আয়োজিত পদ্মপুর স্কুল মাঠে তিন দিনব্যাপী চড়ক মেলার রবিবার ছিল শেষ দিন আর সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন তিন সাংবাদিক। অভিযোগ ধর্মনগর থানা কর্মরত পুলিশরা মেলার এক প্রান্তে দাঁড়িয়েছিলেন আর অন্য প্রান্তেই চলছিল জোয়ার আসর। আর সেই জুয়ার বোর্ডের ফুটিজ নিতে গিয়ে বেদোরকভাবে মার খেতে হয় অরিত্র সেনকে,পার্থসারথী দাস এবং খাইরুল হোসেনকে।তবে এর মধ্যে পার্থসারথি দাস এবং খাইরুল হোসেন অবস্থা বুঝেই নিজেদের রক্ষার্থে পালাতে সক্ষম হন। কিন্তু অরিত্র সেনকে কিছুক্ষণের জন্য আটকে রাখা হয় এবং মারধর করা হয়। তবে সাংবাদিক পার্থসারথি দাসের সোনার চেইন সেই ধস্তা দস্তি সময় দুষ্কৃতীদের হামলার পর উনি লক্ষ্য করেন যে উনার চেইনটা গলায় নেই ।
তিন সাংবাদিকরা বর্তমানে ধর্মনগর থানা একটি মামলা দায়ের করেছেন। সঙ্গে অভিযুক্ত দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে ও খুব উগরে দেন সাংবাদিকরা।এই দুই পুলিশ কর্মী হলেন নিকুঞ্জ দেবনাথ এবং তপন দাস। অভিযোগ তাদের সামনে দুষ্কৃতীরা সাংবাদিকদের আক্রমণ করে এবং তখন সাংবাদিকরা নিকুঞ্জ দেবনাথ এবং তপন দাস এর কাছে সাহায্য চেয়ে বলেন তাদেরকে যেন থানায় নিয়ে পৌঁছে দেওয়া হোক। তখন উপস্থিত এই দুই পুলিশের কাছ থেকে কোন সাহায্য পাননি সাংবাদিকরা। তাছাড়া দুষ্কৃতীরা সাংবাদিকদের হুমকিও দিয়েছেন যে আগামীতে সংবাদ পরিবেশন কিভাবে করতে পারেন তাও তারা দেখে নেবে।
যার জন্য সুষ্ঠু তদন্তের দাবি করছেন তারা ধর্মনগর থানা ওসি মিনা দেববর্মার কাছে।
সাংবাদিকরা আরো জানান, এই দুই পুলিশের
বিরুদ্ধে একাধিকবার চরক মেলা থেকে জুয়ার বোর্ড চালানোর জন্য ঘুষ নেওয়ার অভিযোগও উঠছিল বারবার।
এখন দেখার বিষয় ওসি মিনা দেববর্মা কতটুকু ব্যবস্থা গ্রহণ করেন এই দুই পুলিশের উপর।