
আইনেট প্রতিনিধিঃ এক জুন বিশ্ব দুগ্ধ দিবস। সাদা বিপ্লবের জনক ডক্টর ভার্গিস ই কোরিনকে শ্রদ্ধা জানাতেই ১ জুন দিনটিকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালন করা হয়। সারা বিশ্বের সাথে দেশ এবং রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে এই দিনটি। পাশাপাশি এই বিশেষ দিনে সারা দেশে শুরু হয়েছে পশুদের ফুড এবং মাউথ ডিজিজ প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি। সারাদেশে এদিন অষ্টম রাউন্ডে চলছে এই কর্মসূচি। সোমবার রাজ্যের প্রধান কর্মসূচির সূচনা হয় দীঘালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে শুরু হয় এই কর্মসূচি। তিনি বলেন, বর্তমানে গাভীর কৃত্রিমভাবে প্রজনন ক্ষমতা বাড়িয়ে দুগ্ধ উৎপাদন বাড়ানো সম্ভব। সারা রাজ্যে সরকারিভাবে বিশাল ভর্তুকের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। আগামী দিনে রাজ্যের দুগ্ধ উৎপাদন যেন বাড়ানো যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে রাজ্য সরকার। এদিন রাজ্যের বিভিন্ন স্হানেও যথাযথ ভাবে পালিত হয় বিশ্ব দুগ্ধ দিবস ।