img


: নিজ নির্বাচনী কেন্দ্রের উন্নয়নমূলক কাজ ঘুরে দেখলেন মেয়র


আইনেট  প্রতিনিধিঃ   শিয়রেই আগরতলা পৌর নিগমের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি মতো উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে কিনা তা প্রত্যক্ষ করতে নিগমের প্রতিটি ওয়ার্ড নিজে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার । বৃহস্পতিবার নিজের নির্বাচনী কেন্দ্র ১৬ নম্বর ওয়ার্ড দিয়ে শুরু করেছেন এই ওয়ার্ড পরিক্রমা ।এদিন ১৬ নম্বর ওয়ার্ডের একাধিক গলিসহ বিভিন্ন পথ পরিক্রমা করেন মেয়র ।মেয়রের সাথে ছিলেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধি সহ দলীয় কর্মী সমর্থকরা ।এলাকা পরিক্রমায় বেড়িয়ে স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলেন তিনি ।তাদের অভাব অভিযোগ সম্পর্কে বিস্তারিত জেনে নেন মেয়র ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান ,১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি। মানুষের সাথেও কথা বলেছেন। তবে কোন অভিযোগ পাননি বলে জানান মেয়র ।তিনি আরো জানান ,এলাকার অধিকাংশ উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়ে গেছে ।কয়েকটি গলি সড়কের সংস্কারের প্রয়োজন রয়েছে।বিষয়টি নিয়ে আধিকারিকদের সাথে কথা বলেছেন বলে জানান তিনি ।মেয়র বলেন, কিছুদিনের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে।