
আইনেট প্রতিনিধিঃ বিধানসভার আসন সংখ্যা নিয়ে দুই মানিকের তরজার লড়াই ।এদের এক একজন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং অপরজন বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছিলেন ,২০২৮ সালের নির্বাচনে সিপিআইএম দলের বর্তমান বিধায়করা কেউই কোন আসন থেকে ভোটে জয়ী হতে পারবেন না। সবকটি আসলেই জয়ী হবে বিজেপি প্রার্থীরা। বর্তমান মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে বৃহস্পতিবার ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার ইউনিয়ন আয়োজিত রক্তদান শিবিরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় ।প্রতিক্রিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, বিধানসভায় আসন শূন্য হলে কিছু যায় আসে না। লড়াইয়ের ময়দানে আমরাই রয়েছি ।লড়াইয়ের ময়দানে থাকাটাই আসল কথা ।তিনি আরো জানান ,বাম কর্মী সমর্থকরা আক্রমণের শিকার হচ্ছেন ।পার্টি অফিস গুলো আক্রান্ত হচ্ছে। এরপরেও সিপিআইএম এবং তার কর্মী সমর্থকরা লড়াইয়ের ময়দানে রয়েছে। তিনি আরো বলেন ,ভোট দিতে না দিলে আর ভোট লুট করলে আসন সংখ্যা শূন্য করাটা অসম্ভব কিছু না। তিনি এও জানান ,সঠিক পদ্ধতি মেনে ভোট হলে শাসকদলের ফলাফল খারাপ হবেই।২০২৩ সালের নির্বাচনে তা স্পষ্ট বোঝা গেছে।