img


খোয়াই শহরে প্রাণকেন্দ্রে চোরের উপদ্রব;


আইনেট  প্রতিনিধিঃ  খোয়াই শহরের সুভাষ পার্ক এলাকার রাধাকৃষ্ণ মন্দির সংলগ্ন নাথ শর্মা পাড়ায় প্রয়াত সাংবাদিক শুভাশিস দাসের বাড়িতে চুরির চেষ্টার ঘটনাটি স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। গত কুড়ি তারিখ আগরতলায় গিয়েছিলেন ওনার স্ত্রী। আজ সকালে বাড়িতে প্রবেশ করে তিনি দেখতে পান তালা খুলতে গিয়ে ভেতর দিকে দরজা লাগানো। উনার সন্দেহ হয়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। ঘরের ভেতরে প্রবেশ করে মেইন আলমিরা ভাঙার খুবই চেষ্টা করে চুরের দল। কিন্তু সামর্থ্য হয়নি বলে প্রাথমিক অনুমান। এদিকে আলমিরা লকে এরকমভাবে প্রেশার করা হয়েছে যাতে করে আলমিরাটি এখন খুলছে না। যাতে করে বোঝা যাচ্ছে না আদৌ কি চুরি হয়েছে নাকি অসমর্থ্য রয়েছে চোরের দল। আলমিনাটি খুললেই বোঝা যাবে । এদিকে প্রাথমিকভাবে কিছুই নিয়ে যেতে সমর্থ্য হয়নি চোরের দল কিন্তু গোটা ঘর উলটপালট করে গেছে। এদিকে প্রয়াত সাংবাদিকের স্ত্রী জানিয়েছেন, আলবিদের মধ্যেই রয়েছে ল্যাপটপ থেকে শুরু করে নানান মূল্যবান জিনিস। উল্লেখ্য, শহরে আবার চুরির ঘটনা সামনে আসায় চিন্তিত শহরের নাগরিকরা।