img


সাইকা তুইসই ওয়াটারফলে মৃত্যু বিশ্রামগঞ্জের এক যুবক


আইনেট  প্রতিনিধিঃ   কমলপুর মহকুমার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাইকা তুইসই ওয়াটারফলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন বিশ্রামগঞ্জের এক যুবক। তাঁর বাড়ি বিশ্রামগঞ্জ ইটভাট্টা বাজার সংলগ্ন এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল প্রায় ১১টা নাগাদ বিশ্রামগঞ্জ থেকে কয়েকজন বন্ধু মিলে সাইকা তুইসই ওয়াটারফলে বেড়াতে আসেন। সেখানে সবাই একসঙ্গে স্নান করছিলেন। সেই সময় হঠাৎ করেই গভীর জলে তলিয়ে যান যুবক। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর বন্ধুরা দেখতে পান আর জলের ওপর ভেসে উঠছেন না। এরপর তাঁরা চিৎকার শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা, নিয়ে আসা হয়  কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে।  তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।