img


গাবর্দিতে স্কুটি ও অটোর সংঘর্ষে আহত ৩ :


আইনেট  প্রতিনিধিঃ  স্কুটি এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন। ঘটনা শনিবার দুপুরে গাবর্দি এলাকায় ।জানা গেছে স্ত্রী মন্দিরা দেববর্মা এবং পুত্র একনাথ দেববর্মাকে নিয়ে স্কুটি করে আনন্দনগর থেকে গাবর্দি যাচ্ছিলেন সুনীল দেববর্মা ।গাবর্দির কাছে বাক নিতে গিয়ে একটি দ্রুতগতির অটো তাদের স্কুটিতে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে ।এতে রাস্তায় ছিটকে পড়ে আহত হন সুনীল দেববর্মা ,মন্দিরা দেববর্মা এবং একনাথ দেববর্মা ।দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসেন। মন্দিরা দেববর্মার আঘাত গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয় ।অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ।হাতে এবং পায়ে গুরুতর আঘাত পান মন্দিরা দেববর্মা ।এদিন জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এই সংবাদ জানান।