
আইনেট প্রতিনিধিঃ কেবলমাত্র পরিকাঠামোগত উন্নয়নই নয়, রাজ্যের পঞ্চায়েতগুলি স্বচ্ছতা, জবাবদিহিতা ,জনগণের অংশদারিত্ত ,নারী ক্ষমতায়ন এবং দীর্ঘস্থায়ী উন্নয়নে দেশের মধ্যে মডেল হিসেবে স্হান করে নিয়েছে।শনিবার রাজ্যের একাধিক পঞ্চায়েতের জাতীয় সাফল্য নিয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। পঞ্চায়েত ব্যবস্থাপনায় ত্রিপুরা ধারাবাহিকভাবে দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান অর্জন করে আসছে। এই সাফল্য আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি কাজে উৎসাহ প্রদান করবে বলে অভিমত ব্যক্ত করেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। এই বিরাট সাফল্যের জন্য পঞ্চায়েত দপ্তরের সকল স্তরের কর্মী এবং জনপ্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন জানান পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন।