
আইনেট প্রতিনিধিঃ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে চুক্তিবঙ্গের গুরুতর অভিযোগ এনে ১২ জুন থেকে ৭২ ঘণ্টার জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলনে যাচ্ছে আত্মসমর্পণকারী এনএলএফটি এবং এ টি টি এফ -এর সদস্যরা। এদিন সাংবাদিক সম্মেলন করে আত্মসমর্পণকারী বৈরীরা এই কথা জানান ।তারা জানান ,২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্র ও রাজ্য সরকারের সাথে ত্রিপাক্ষিক চুক্তির ভিত্তিতে তারা আত্মসমর্পণ করেন। তাদের জন্য ২৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের বরাদ্দের কথা থাকলেও এখন পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তির নীট ফল শূন্যই রয়ে গেছে। ।এই পরিস্থিতিতে আত্মসমর্পণকারী বৈরীরা আগামী ১২ই জুন থেকে ৭২ ঘণ্টার জন্য রেলপথ ও জাতীয় সড়ক অবরোধ আন্দোলনের ডাক দিয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলন করে আত্মসমর্পণকারী বৈরীদের নেতৃবৃন্দ এই আন্দোলনের ঘোষণা দেন। তারা জানান ১২ ই জুন থেকে রাজ্যের তিনটি স্থানে তারা রেল এবং জাতীয় সড়ক অবরোধ আন্দোলন শুরু করবেন ।এই স্থান গুলি হল খোয়াই এবং তেলিয়ামুড়া ।জীবন এবং জীবিকার স্বার্থেই এই আন্দোলন ঘোষণা করা হচ্ছে বলে জানান আত্মসমর্পণকারী বৈরীদের নেতৃবৃন্দ ।তারা আরো জানান ,নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার থেকে কোন ধরনের ইতিবাচক সাড়া পাওয়া না গেলে অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।