img


: দ্বিপাক্ষিক বৈঠক কার্যত নিষ্ফলা ,রেল ও সড়ক অবরোধ নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখল দুই পক্ষই :


আইনেট  প্রতিনিধিঃ   কেন্দ্র এবং রাজ্য সরকার ত্রিপাক্ষিক বৈঠকের চুক্তি না মানায় শুক্রবার সকাল থেকে ৭২ ঘণ্টার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলনের ডাক দেয় আত্মসমর্পণকারী এন এল এফ টি এবং এটি টিএফ বৈরীরা ।বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আত্মসমর্পণকারী বৈরীদের সাথে রাজ্য সরকারের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ।সচিবালয়ের তিন নম্বর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের সচিব সহ অন্যান্য দপ্তর এবং রাজ্য পুলিশের আধিকারিকরা ।প্রায় ১ ঘন্টা ২০ মিনিট এই বৈঠক চলে। কিন্তু দীর্ঘ এই দ্বিপাক্ষিক বৈঠকে কোন রকমের সুনির্দিষ্ট সমাধান সূত্র বেড় হয়নি ।বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে ।তিনি জানান ,চুক্তির ভিত্তিতে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বৈরীরা। তাদের কিছু দাবি ছিল। এই দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন।  মুখ্যমন্ত্রীর সাথে তার কথা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন ,মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল রয়েছেন ।তিনি আরো বলেন ,শান্তিপূর্ণ আলোচনা হয়েছে ।তার দৃঢ় আশা এবং বিশ্বাস, আত্মসমর্পণকারী বৈরীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেবেন।    এদিকে বৈঠক শেষে আত্মসমর্পণকারী বৈরীদের পক্ষে এন এল এফ টি পরিমল গোষ্ঠীর সভাপতি প্রসেনজিৎ দেববর্মা জানান, বৈঠকে ৭২ ঘন্টার জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ আন্দোলনের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু আন্দোলন প্রত্যাহার নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি