img


: খয়েরপুরে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় নিহত স্কুটিচালক :


আইনেট  প্রতিনিধিঃ    পেট্রোল বাহী ট্যাঙ্কারের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত এক ব্যক্তি ।মৃত ব্যক্তির নাম সুদীপ দেবনাথ ।ঘটনা বৃহস্পতিবার বিকেলে খয়ের পুরের দলুরা এলাকায় ।জানা গেছে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন সুদীপ দেবনাথ ।তিনি সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য। দলুরার কাছে বিপরীত দিক থেকে আসা একটি পেট্রোল বাহী ট্যাঙ্কার সুদীপ দেবনাথের স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে ।গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ডান হাত এবং মাথার ডান দিকের অংশে গুরুতর আঘাত পান তিনি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রানীরবাজার ফায়ার স্টেশনের দমকল কর্মীরা ছুটে এসে আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান ।সেখানে কর্তব্যরত চিকিৎসক সুদীপ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন। এদিন রানীবাজার ফায়ার স্টেশনের দমকল আধিকারিক জানান ,ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি।