img


স্নান করতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ৬১ বছরের বৃদ্ধার দেহ,


আইনেট  প্রতিনিধিঃ     কমলপুর বালিগাঁও এলাকায় এক মর্মান্তিক ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে। মায়ারানী লোদ নামের এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে স্থানীয় একটি পুকুর থেকে।স্থানীয় সূত্রে জানা যায়,    প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায়ও বাড়ির পাশের পুকুরে স্নান করতে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর খোঁজ চালিয়েও তাঁর কোনো সন্ধান মেলেনি।পরবর্তীতে আজ সকালে স্থানীয়দের নজরে পুকুরে একটি দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি মায়ারানী লোদের বলে শনাক্ত করেন।প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, স্নান করার সময় অসাবধানতাবশত জলে ডুবে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের কারও বিরুদ্ধে কোনো সন্দেহ নেই।  এই আকস্মিক ঘটনায় বালিগাঁও এলাকায় শোকের আবহ বিরাজ করছে।