
আইনেট প্রতিনিধিঃ আমবাসায় ওষুধের দোকান পরিদর্শনে গেলেন ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায় । বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে আমবাসার চারটি ঔষধের দোকান প্রদর্শন করেন। পরিদর্শন কালে চারু মেডিকেল হলে কোন ফার্মাসিস্ট দোকানে ছিল না। ফার্মাসিট ছাড়াই দোকান পরিচালন করছিল দোকানের মালিক। পাশাপাশি এই ফার্মাসিতে ভেটেনারি ঔষধ গুলি নির্দিষ্ট স্থানে রাখা ছিল না। এ নিয়ে ড্রাগ ইন্সপেক্টর দোকানের মালিককে সতর্ক করেছেন এবং যথাস্থানে রাখার নির্দেশ দেন। তাছাড়া বাকি ঔষধের দোকানগুলিতে পরিদর্শন করে তিনি জানান সবকিছু ঠিকঠাক রয়েছে । সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড্রাগ ইন্সপেক্টর বিশ্বজিৎ সিংহ রায় বলেন জেলার প্রত্যেকটি ঔষধের দোকান সময় সময় পরিদর্শন করে থাকেন । পরিদর্শনকালে ঔষধের গুণগতমান ঠিক রয়েছে কিনা সেসব বিষয়ে খতিয়ে দেখেন। এবং লাইসেন্স বৈধ রয়েছে কিনা, ফার্মাসিস্ট রয়েছে কিনা, রেজিস্টার সঠিক করে মেনটেন করছে কিনা , মেয়াদো উত্তীর্ণ ঔষধ গুলি সঠিক জায়গায় রাখা হয়েছে কিনা সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হয়। এইসব তথ্য সংগ্রহ করে উনারা উনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট রিপোর্ট পেশ করেন। উনাদের রিপোর্টের ভিত্তিতে ঔষধের দোকানের উপর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। পাশাপাশি দোকানদার বিনা প্রেসক্রিপশনে ঔষধ বিক্রি করছে কিনা সেসব তদন্ত করেন ।