img


সরব প্রচারের শেষ দিনে আদালত চত্বরে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রচার ঝড়


আইনেট  প্রতিনিধিঃ    আগামী শনিবার ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন ।বৃহস্পতিবার ছিল নির্বাচনের সরব প্রচারে শেষ দিন ।সরব প্রচারের শেষ দিনে আদালত চত্বরে প্রচারে ঝড় তুললো আইনজীবী উন্নয়ন মঞ্চ ।এদিন মঞ্চের প্রার্থীদের নিয়ে আদালত চত্বরে ভোট প্রচার করেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা প্রদেশ বিজেপি সহ-সভাপতি সুবল ভৌমিক। সুবল ভূমিক জানান ,ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন ১১৬ বছরের পুরনো ।বারের  নির্বাচন ঘিরে আইনজীবী মহলে একটা উৎসবের রূপ ধারণ করে ।এবারের নির্বাচনে উন্নয়ন মঞ্চের জয় সুনিশ্চিত বলে জানিয়ে তিনি বলেন ,বারের সামগ্রিক উন্নয়নে এবং আইনজীবীদের উন্নয়নে উন্নয়ন মঞ্চ আইনজীবীদের পাশে থেকে কাজ করবে। বারের পুরনো ঐতিহ্য এবং সংস্কৃতি ফিরিয়ে আনা হবে বলেও জানান তিনি।    এদিন নির্বাচনী প্রচারের শেষ দিনে উন্নয়ন মঞ্চের প্রার্থীদের নিয়ে আইনজীবী মহলে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।