
আইনেট প্রতিনিধিঃ রাজধানীর শান্তিনিকেতন মেডিকেল কলেজ হোস্টেলের ওয়ার্ডেন মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে মুখ্যমন্ত্রী এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে ফোকাস ত্রিপুরা কে দেওয়া এক সাক্ষাৎকারে বিধায়ক গোপাল রায় এই মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের দাবি জানিয়েছিলেন। এখন তদন্তের মাধ্যমে মনীষা দাসের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জোরালো হয়েছে।