img


অপহরণের ঘটনায় মূল মাস্টারমাইন্ড পুলিশের জালে


আইনেট  প্রতিনিধিঃ  রাজধানীর অফিস লেন থেকে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় মূল মাস্টারমাইন্ড পুলিশের জালে ।শুক্রবার গভীর রাতে বিশালগড় থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পশ্চিম থানার পুলিশ। ধৃত অভিযুক্ত লোকমুখে বিশালগড়ে ব্যাটারি বিশু নামে পরিচিত। তাকে শনিবারই পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের সোপর্দ করে পশ্চিম থানার পুলিশ। ।ইতিমধ্যে রাতেই সোর্স মারফত খবর পান সংশ্লিষ্ট মামলার আই ও  পশ্চিম থানার এসআই দিলীপ দাস। গোপন সংবাদে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতেই পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এবং মামলার আই ও দিলীপ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিশালগড়ের উত্তর ব্রজপুরে ব্যাটারী  বিশুর বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার পশ্চিম থানার পুলিশ তাকে রিমান্ডের আবেদন জানিয়ে  আদালতে সোপর্দ করে। এদিন পশ্চিম থানায় সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় এই সংবাদ জানান। জানা গেছে, বিশালগড়ের কুখ্যাত ব্যাটারী বিশুর গ্যাং রাজ্যের কোথা থেকে নেশা দ্রব্য কোথায় যাচ্ছে তার খোঁজ খবর রাখত । নেশা কারবারিদের এই তথ্য সাপ্লাই করত তারা। উল্লেখ্য  গত মে মাসের ষোলো তারিখ বিকেলে রাজধানীর অফিস লেন এলাকা থেকে চার অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী সোনামুড়ার শান্তিপল্লীর বাসিন্দা ধানু দাস কে মারতে মারতে একটি সাদা গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় গোটা শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।