img


 ত্রিপুরা বার এসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচনকে ঘিরে শনিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় আদালত চত্বরে


আইনেট  প্রতিনিধিঃ    ত্রিপুরা বার এসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত নির্বাচনকে ঘিরে শনিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় আদালত চত্বরে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই বার এসোসিয়েশনের সদস্য আইনজীবীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। সকাল থেকেই ভোটকেন্দ্রে আইনজীবীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং বিকেল পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীদের সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

ত্রিপুরা বার এসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে অনুষ্ঠিত এই ভোটকে ঘিরে আইনজীবী মহলে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে একাধিক প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হওয়ায় লড়াই বেশ জমে উঠেছে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ে ভোট গণনা অনুষ্ঠিত হবে এবং এরপরই ঘোষণা করা হবে নতুন কমিটির ফলাফল।