
আইনেট প্রতিনিধিঃ রবিবার ১৪ জুন কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন। তিনি রক্তের বিভিন্ন গ্রুপ আবিষ্কার করেছিলেন ।তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ ২০০৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৪ জুন দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয় ।এরপর থেকে প্রতিবছরই ১৪ জুন দিনটি বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে । এই উপলক্ষে রবিবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এদিন রক্ত গ্রুপের আবিষ্কারক কার্ল ল্যান্ডস্টেইনার এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু হয় এই অনুষ্ঠান। এই উপলক্ষে প্রজ্ঞা ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নিরাপত্তা রক্ষীরাও এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন ।মুখ্যমন্ত্রী তাদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের দেহে সাধারণত এ, বি ,ও ,এবং এবি -এই চার শ্রেণীর রক্ত থাকে ।কিন্তু আর এইচ নেগেটিভ গ্রুপকে ধরলে পরে মানুষের দেহে ৮ প্রকার রক্ত গ্রুপ রয়েছে। প্রতি ১০০ জন মানুষের মধ্যে ১৫ জনের রক্ত গ্রুপ নেগেটিভ হয় ।নেগেটিভ গ্রুপের রক্ত খুব সহজে পাওয়া যায় না ।মুখ্যমন্ত্রী বলেন ,রক্তদানের উদ্দেশ্য হলো প্রচার এবং প্রসারে রক্তদানের প্রতি জনগণকে সচেতন করে তোলা। যেন সবাই রক্তদানে এগিয়ে আসে। তিনি আরো বলেন, রক্তদানে রাজ্য ইতিহাস সৃষ্টি করেছে ।এই ক্ষেত্রে রাজ্যবাসীর মানবিকতাবোধ অন্যান্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে শুরু করে যে কোন পর্বেই রাজ্যের মানুষ রক্তদানে এগিয়ে আসেন।