img


নতুননগর গার্লস এইচ.এস. স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল


 

আইনেট  প্রতিনিধিঃ      পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে নতুননগর গার্লস এইচ.এস. স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সর্বানন্দ সনোয়াল  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রামটেক পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার , রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর  এবং কর্পোরেটর জগদীশ দাস  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে কেন্দ্রীয় মন্ত্রী নতুননগর গার্লস এইচ.এস. স্কুল পরিদর্শন করেন এবং স্কুলের বিভিন্ন পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী Narendra Modi “এক পেড় মা কে নাম”  কর্মসূচি গ্রহণ করেছেন। এই উদ্যোগের মাধ্যমে দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হচ্ছে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তোলা সম্ভব হয়।