img


তেলিয়ামুড়ায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ‘তেলিয়ামুড়া ইউথ ফেস্ট - ২০২৬’


আইনেট  প্রতিনিধিঃ      তেলিয়ামুড়া ইয়ুথ অ্যাসোসিয়েশন সামাজিক সংস্থার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হতে চলেছে তেলিয়ামুড়া ইউথ ফেস্ট - ২০২৬তেলিয়ামুড়ার যুবক-যুবতীদের বিভিন্ন প্রতিভাকে তুলে ধরা এবং মঞ্চে উপস্থাপনের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলতে সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মসূচি। এরই অংশ হিসেবে আজ তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের এই প্রতিযোগিতায় প্রায় ৪০০-র অধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। এছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক কর্মসূচির পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ২৮ জুন তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া ইউথ ফেস্ট - ২০২৬’-এর মূল অনুষ্ঠান। যার বিশেষ আকর্ষণ ইয়ুথ পার্লামেন্ট।

উক্ত অনুষ্ঠানে সকল অংশের মানুষজনকে উপস্থিত থাকার জন্য সংস্থার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।