img


ধলাই জেলায় আজ অনুষ্ঠিত হয়ে গেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক


আইনেট  প্রতিনিধিঃ  ত্রিপুরার ধলাই জেলায় আজ অনুষ্ঠিত হয়ে গেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক। জেলার সামগ্রিক উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আজ "জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি" বা DISHA (Disha Meeting)-র এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।সোমবার ধলাই জেলার ডিএম অফিসের কনফারেন্স হলে এই বৈঠকটি শুরু হয়। ২- পূর্ব ত্রিপুরা  (ST) সংসদীয় আসনের লোকসভা সাংসদ  কৃতি দেবী দেববর্মার সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে।

​বৈঠকে মূলত জেলার গ্রামীণ ও নগর উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল এবং পরিকাঠামো সংক্রান্ত চলমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি ও সময়সীমার ওপর বিশেষ জোর দেন সাংসদ।

​সভায় ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ বি,  মহকুমা শাসকগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সাংসদ কৃতি দেবী দেববর্মা জানান, জনগণের কাছে সরকারি প্রকল্পের সুবিধা সঠিক সময়ে পৌঁছে দেওয়াই লক্ষ্য। কাজের গতি আরও বাড়াতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।