img


রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ড: পাঁচ অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর উচ্চ আদালতে!


আইনেট  প্রতিনিধিঃ    গত ৪ঠা মে ধর্মনগর উপ-নির্বাচনের ফলাফল ঘোষণার পর ধর্মনগর পুর পরিষদের কাউন্সিলর তথা ধর্মনগর যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই ঘটনার জেরেই রাহুল কিশোর রায় আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তাঁর স্ত্রী অনন্যা ভট্টাচার্য।এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনন্যা ভট্টাচার্য ধর্মনগর থানায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের আগাম জামিনের আবেদন প্রথমে ধর্মনগর আদালত খারিজ করে দেয়।পরবর্তীতে অভিযুক্তদের মধ্যে পাঁচজন ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন জানান। সোমবার বিচারপতি বিশ্বজিৎ পালিতের একক বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেছে।আগাম জামিন পাওয়া পাঁচজন হলেনমনোজ পুরকায়স্থ,প্রবাল কান্তি দেব,হীরকজ্যোতি নাথ, সরোজ দেব এবং অভিজিৎ দাস।