
আইনেট প্রতিনিধিঃ আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে সিপিআই(এম)-এর দুই দিনের রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদকএম এ বেবি পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পলিটব্যুরো সদস্য ত্রিদিব ভট্টাচার্য , ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রীমানিক সরকার সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, বৈঠকে আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, দেশের সাম্প্রতিক ঘটনাবলি এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
তিনি আরও জানান, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল এবং পাঁচটি রাজ্যের নির্বাচনের ফলাফলের পর্যালোচনাও বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করার পাশাপাশি জনস্বার্থের বিভিন্ন ইস্যু নিয়ে আগামী দিনে আন্দোলন ও কর্মসূচি গ্রহণের দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে।