img


কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মড়াছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ


আইনেট  প্রতিনিধিঃ    কমলপুর মহকুমার অন্তর্গত পিএম শ্রী মড়াছড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক দীনমনি সিনহা,  যিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন।

অভিযোগকারী পরিবারের দাবি, চলতি বছর ওই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক ছাত্রীর সঙ্গে অনৈতিক আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক।

ঘটনার বিবরণ অনুযায়ী,   উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় শুভেচ্ছা জানাতে গতকাল সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে মিষ্টি নিয়ে যান অভিযুক্ত শিক্ষক। সেই সময় বাড়ির একটি ঘরে নির্জন পরিবেশের সুযোগ নিয়ে তিনি ছাত্রীর সঙ্গে অসদাচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা যাচাই ও অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। বর্তমানে ঘটনাটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কমলপুর মহকুমা জুড়ে।