img


২৬তারিখ থেকে গোটা দেশে মেয়েদের জরায়ু ক্যান্সার ঠেকাতে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচী।


আইনেট  প্রতিনিধিঃ   দেশের মেয়েদের জরায়ু ক্যান্সারের হাত থেকে বাঁচাতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জরায়ু ক্যান্সার নামক মারণ ব্যাধির প্রতিরোধক টিকাকরণ চলছে গোটা দেশে। চলবে আগামী আগষ্ট মাস পর্যন্ত। এখনো যেসমস্ত ১৪/১৫বছর বয়সী মেয়েরা জরায়ু ক্যান্সার প্রতিরোধক টিকা গ্রহণ করেনি তাদের আগামী আগষ্ট মাসের মধ্যে টিকা গ্রহণ করার জন্য আবেদন রেখেছেন স্বাস্থ্য দপ্তরের গন্ডাছড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক জটিলেশ্বর দেব্বর্মা। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক জটিলেশ্বর দেব্বর্মা জানান গোটা দেশের একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে মেয়েদের স্তন ক্যান্সারের পরই জরায়ু ক্যান্সারের স্থান। ওই মারাত্মক জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে বহু মেয়েরা অকালে প্রাণ দিতে হচ্ছে।মেয়েদের ওই মারণ ব্যাধি জরায়ু ক্যান্সারের প্রতিরোধক টিকাকরণ কর্মসূচি হাতে নিলো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ২৬তারিখ থেকে গোটা দেশে মেয়েদের জরায়ু ক্যান্সার ঠেকাতে শুরু হয়েছে টিকাকরণ কর্মসূচী। স্বাস্থ্য আধিকারিক জটিলেশ্বর দেব্বর্মা জানান সম্পূর্ণ বিনে পয়সায় চলতি বছরের আগামী আগষ্ট মাস পর্যন্ত চলবে এই টিকাকরণ কর্মসূচী। এখনো যে সমস্ত ১৪/১৫বছর বয়সী মেয়েরা ওই টিকা গ্রহণ করেনি তাদের অবিলম্বে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে যোগাযোগ করে টিকা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন গন্ডাছড়া মহকুমার এসডিএমও জটিলেশ্বর দেব্বর্মা।