
আইনেট প্রতিনিধিঃ দাবি পূরণে মুখ্যমন্ত্রীর সুস্পষ্ট আশ্বাস না পেলে ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলন চালিয়ে যাবেন আত্মসমর্পনকারী বৈরীরা।শনিবার নেতৃবৃন্দ রাজ্য পুলিশের আধিকারিকের সাথে দেখা করতে এসে এই কথা জানিয়েদেন। এদিকে এই চিঠি এবং আন্দোলন ঘোষণার পরিপ্রেক্ষিতে শনিবার রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসপি চন্দন সাহা নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন ।আগরতলার বটতলা এলাকায় sp sb অফিসে দীর্ঘ তিন ঘন্টা ধরে চলে এই বৈঠক ।বৈঠকে উপস্থিত উপস্থিত ছিলেন জয়েন্ট অ্যাকশন রিহবিলিটেশন কমিটি বা জেএআরসি'র কার্যকরী সভাপতি পার্শ্বরাম ত্রিপুরা ,ওরফে থমাস, সাধারণ সম্পাদক অনন্ত কুমার জমাতিয়া ও সহ-সভাপতি বিনয় দেববর্মা।অপরদিকে জয়েন্ট একশন কমিটির পক্ষে সভাপতি উত্তম জয় রিয়া়ং,সাধারণ সম্পাদক কৃষ্ণচন্দ্র জমাতিয়া প্রমূখ। বৈঠকে সংগঠন দুটির ৯ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা কালে দুটি সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় ,দাবি পূরণে মুখ্যমন্ত্রীর আশ্বাস না পেলে তারা জাতীয় সড়ক এবং রেল অবরোধ আন্দোলন প্রত্যাহার করবেন না। অপরদিকে রাজ্য পুলিশের আধিকারিক তাদের জানান, আগামী দুই তিন দিনের মধ্যেই দাবি পূরণ নিয়ে রাজ্য সরকারের একটি উচ্চপদস্থ আধিকারিকদের দল নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন ।এদিন আত্মসমর্পণকারী বৈরী দল দুটির পক্ষ থেকে এক নেতৃত্ব এই সংবাদ জানান।আত্মসমর্পণকারী বৈরীদের ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল ,প্রত্যেক আত্মসমর্পণকারীদের পৃথক ভাবে পাওয়ার টিলার প্রদান করা, এআরডিবি প্রকল্পে হাঁস ,মোরগ ,দুগ্ধ বতি গাভী, ছাগল এবং শুকর প্রদান করা ।মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে তাদের যুক্ত করা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বসত ঘর নির্মাণ করে দেওয়া ইত্যাদি।