img


: আগামী বছর থেকে শুরু হবে উৎপাদন ,পাম ওয়েল চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে কৃষকদের -কৃষিমন্ত্রী :


আইনেট  প্রতিনিধিঃ     আমাদের দেশ ভারত বর্ষ বিভিন্ন কৃষিজ সামগ্রী উৎপাদনে বিশ্বের মধ্যে প্রথম হলেও ভোজ্য তেল উৎপাদনে পিছিয়ে রয়েছে। এর জন্য বহিরাষ্ট্র থেকে ভোজ্য তেল আমদানি করতে হচ্ছে ।এতে অনেক অর্থ বিদেশে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাই একটি মিশন গড়ে দেশে ভোজ্য তেল উৎপাদনের উপর জোর দিয়েছেন ।এই লক্ষ্যে রাজ্যেও গত তিন বছর ধরে পাম ওয়েলের চাষ শুরু হয়েছে ।২৫ -২৬ অর্থবর্ষে রাজ্যের ৬ হাজার হেক্টর জমিতে পাম ওয়েল চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ।কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ২০২৬-২৭ অর্থবর্ষেও ৬ হাজার  হেক্টর জমিকে পাম ওয়েল চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে ।রাজ্যের কৃষকরাও লাভজনক এই পাম ওয়েল চাষে আগ্রহ পাচ্ছেন । চাষের জন্য কৃষকদের প্রয়োজনীয় উপকরণ প্রদান এবং অন্যান্য বিষয় নিয়ে শনিবার এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ ।বৈঠকে রাজ্যে পাম ওয়েল চাষ আরো বৃদ্ধি করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন পর্যালোচনা বৈঠক শেষে কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান ,উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ ভারত পাম ওয়েল চাষের জন্য উপযোগী ।ত্রিপুরায় এখন পর্যন্ত ১২ হাজার হেক্টর জমিতে পাম ওয়েল চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।মন্ত্রী জানান ,এই চাষ যে রাবার চাষের থেকেও লাভজনক তা কৃষকরা বুঝতে পারছেন। তাই কৃষকদের মধ্যে পাম ওয়েল চাষে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো জানান, পাম ওয়েল চাষের জন্য পতঞ্জলি গ্রুপ সহজ দুটি সংস্হার সাথে মৌ স্বাক্ষরিত হয়েছে ।এই সংস্হা দুটি রাজ্যে পাম্প ওয়েল চাষের পরিমাণ বৃদ্ধিতে কাজ শুরু করে দিয়েছে।