
আইনেট প্রতিনিধিঃ রক্তদান জীবন দান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে। এই আহবান কে সামনে রেখে রবিবার উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সূতপা শূর, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রদীপ্ত ভৌমিক, শুভজিৎ সোম, অনামিকা দেবনাথ সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক রিঙ্কু লাথের। তিনি বলেন প্রাক্তন এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে যে রক্ত দান শিবির অনুষ্ঠিত হচ্ছে সেটা নিশ্চয়ই অভিনন্দনযোগ্য। এই বিদ্যালয় থেকে বহু ছাত্র-ছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ বিজ্ঞানী সহ নানা পেশায় এই দেশকে ও রাজ্যকে উন্নততর শিকড়ে নিয়ে যাবে পাশাপাশি মানুষের পাশে থেকে মানুষকে সাহায্যের হাত আরো বাড়িয়ে দেবে এ আশা ব্যক্ত করেন জেলাশাসক। তিনি আরো বলেন, আজকে যারা ছাত্র ছাত্রী আগামীকাল তারাই দেশ গড়ার কারিগর। প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান।