img


ফের সাফল্য পেল গন্ডাছড়া বন দপ্তরের কর্মীরা।


আইনেট  প্রতিনিধিঃ     রুটিন অভিযানে বেরিয়ে ফের সাফল্য পেল গন্ডাছড়া বন দপ্তরের কর্মীরা। সোমবার গন্ডাছড়া বন দপ্তরের কর্মীরা রুটিন অভিযানে বের হয়ে একটি চুরাই কাঠ বোঝাই বোলেরো গাড়ী আটক করে এবং বামাল সমেত গাড়িটিকে বন অফিসে নিয়ে আসলেও চালক পলাতক বলে জানা গিয়েছে। উল্লেখ্য গোমতি ওয়াইল্ড লাইফ সেঙসুয়ারীর গন্ডাছড়া মহকুমার বন দপ্তরের পেট্রল বাহিনীর কর্মীরা মাসের প্রায় প্রতিদিনই বিভিন্ন বনাঞ্চলে রুটিন অভিযানে বের হয়ে থাকেন। বিশেষ করে ওই সমস্ত অভিযানের নেতৃত্ব দিয়ে থাকেন পেট্রল বাহিনীর ইনচার্জ নবেন্দু ভট্টাচার্য এবং ফামকিমা ডার্লঙ। বন অফিস সূত্রে জানা গিয়েছে গত তিন মাসে বন দপ্তরের পেট্রল বাহিনীর কর্মীরা বিভিন্ন স্থানে হানাদারি চালিয়ে বেশ কয়েকটি চুরাই কাঠ বোঝাই গাড়ী আটক করতে সক্ষম হয়েছে। তাছাড়াও বেআইনি ভাবে মাটি কাটিং এবং পরিবহনের অপরাধে একটি ড্রজার এবং একটি ট্রিপার গাড়ী আটক করতে সক্ষম হয়েছে। সবগুলি গাড়ী এবং চুরাই কাঠ, গাছের লগ বর্তমানে গন্ডাছড়া বন অফিসের হেপাজতে রয়েছে। সোমবারও বন পেট্রল অফিসার ফামকিমা ডার্লঙ -এর নেতৃত্বে একদল বণকর্মী রুটিন অভিযানে বের হয়। বনকর্মীরা গন্ডাছড়া মহকুমার হাতিরমাথায় পৌঁছলে একটি নির্ভরযোগ্য সূত্রের সংবাদের উপর ভিত্তি করে বেশ কয়েক কিলোমিটার পায়ে হেটে গভীর জঙ্গলে তল্লাশি শুরু করে বন কর্মীরা।তল্লাশিকালে চুরাই কাঠ বোঝাই টিআর ০৪ই ১৫৪৪          নম্বরের একটি বোলেরো গাড়ী আটক করে এবং বামাল সমেত গাড়িটিকে গন্ডাছড়া মহকুমা বন অফিসে নিয়ে আসে। পেট্রল বাহিনীর বন অফিসার ফামকিমা ডারলং জানান উদ্ধার করা কাঠের পরিমান আনুমানিক পঞ্চাশ ফুট। বর্তমান বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা হবে।