img


আগামী ২১ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পুজো এবং মেলা


আইনেট  প্রতিনিধিঃ    আগামী ২১ জুলাই থেকে খয়েরপুরের চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পুজো এবং মেলা ।প্রতি বছরই এই পূজা ও মেলা কে কেন্দ্র করে উত্তর পূর্বাঞ্চলের এক ক্ষুদ্র সংস্করণে পরিণত হয় চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গন ।সাত দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে সোমবার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য  করেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল ,পুলিশ প্রশাসন সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা ।এবছর খার্চি পূজো ও মেলায় প্রশাসনিক নজরদারির বহর বাড়ানো হবে ।এদিনের বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।এই বৈঠক প্রসঙ্গে খার্চি পূজা ও মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী জানান ,একটা সময় এই অনুষ্ঠান কেবলমাত্র রাজ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল ।পরবর্তীকালে তা জনজাতি অংশের জনগণের মধ্যে সম্প্রসারিত হয় ।বর্তমানে সব ধর্ম ও বর্ণের মানুষের মহা উৎসবে পরিণত হয়েছে খার্চি পূজা ও মেলা ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সারা দেশ এখন খার্চি পুজোর কথা জানে। তাই এই ধর্মীয় অনুষ্ঠানকে সর্বাঙ্গীণ সাফল্যমন্ডিত করে তুলতে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই সঙ্গে তিনি আরো যোগ করেন, চতুর্দশ দেবতার মন্দির কে নবকলেবরে সাজিয়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেছে পর্যটন দপ্তর। বিধায়ক আরো জানান, এই মেলার জন্য নির্দিষ্ট কোন ফান্ড নেই ।স্টল বিক্রির অর্থানুকূল্যেই মেলা পরিচালিত হয়ে আসছে। মেলার পরিসরেও কিছুটা অভাব রয়েছে ।মন্দির ও মন্দির প্রাঙ্গণের পুরনো জায়গা গুলি ক্রমশই ব্লক হয়ে যাচ্ছে।