
আইনেট প্রতিনিধিঃ সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি সংক্রান্ত বিষয় নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় ।এই কর্মশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেক, আগরতলা পৌর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ সহ অন্যান্যরা। এই কর্মশালার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের আওয়াজ তুলেছিলেন ।এই বিষয়টি এখন আইনের আওতায় চলে এসেছে ।এর ফলে জেলা শাসকদের উপর এখন সাংবিধানিক অধিকার চলে এসেছে ।পরিস্থিতির পরিবর্তন না হলে আইন প্রয়োগ করতে হবে ।ওয়েস্ট, ড্রাই ,সেনিটেট এবং স্পেশাল কেয়ার -এই চারটি উপায়ে স্বচ্ছতা বজায় রাখতে হবে ।জনসাধারণের মনে প্রাণে স্বচ্ছতা না থাকলে আইন লাগু করতেই হবে ।মুখ্যমন্ত্রী আরও বলেন, স্বচ্ছতা বজায় রাখা শুধু প্রশাসনেরই দায়িত্ব নয়। এখন প্রতিটি নাগরিকেরই সাংবিধানিক কর্তব্যও বটে। যত তত্র আবর্জনা ফেলা, নর্দমা জ্যাম করে রাখা, পরিবেশ দূষণ করা ইত্যাদি জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। মুখ্যমন্ত্রী বলেন ,স্বচ্ছতাকে গণআন্দোলনের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এতে সবার সমর্থন লাগবে। এর জন্য গণসচেতনতা একান্ত প্রয়োজন বলে জানান মুখ্যমন্ত্রী।