
আইনেট প্রতিনিধিঃ ২০২৬ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ।মঙ্গলবার পর্ষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই মেধা তালিকা প্রকাশ করেন সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এবং সচিব জয়দীপ ভট্টাচার্য। এবছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশটি স্থান দখল করেছেন ১৩ জন ছাত্রছাত্রী। এদের মধ্যে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন পিএম শ্রী দক্ষিণ অমরপুর টাউন এইচএস স্কুলের ছাত্র শুভ্রজিৎ সরকার ।দ্বিতীয় হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ঐশীকা পাল তার প্রাপ্ত নম্বর ৪৮৩ ।তৃতীয় হয়েছেন উত্তর জেলার সেন্ট ফ্যান্সিস এসইসি ইংলিশ মিডিয়াম স্কুলের এলিজা সাংমা ।তার প্রাপ্ত নম্বর ৪৭৯। এদিন সাংবাদিক সম্মেলনে এই কথা জানান পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি আরো জানান, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন পিএমশ্রী জোলাই বাড়ি এমএম গার্লস স্কুলের ছাত্রী পূজা দত্ত ।তার প্রাপ্ত নম্বর ৪৯১ ।দ্বিতীয় হয়েছেন কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী তৃপ্তি দাস। তৃতীয় হয়েছেন দুজন, যথাক্রমে অম্পিনগর এইচ এস স্কুলের অয়ন সাহা এবং রাম কমল এইচএস স্কুলের দিয়া নাথ। উচ্চমাধ্যমিকের প্রথম তিনটি স্থানের অধিকারীরাই কলা বিভাগের ছাত্র-ছাত্রী। পর্ষদ সভাপতি আরো জানান, উচ্চমাধ্যমিকে প্রথম দশটি স্থান অধিকারী ১৫ জনের মধ্যে ১১ জন ছাত্রছাত্রীই কলা বিভাগের।