
আইনেট প্রতিনিধিঃ বৃহস্পতিবার চড়িলাম বিধানসভা কেন্দ্রের লাল সিং মুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সিপাহীজলা জেলার অধীনে ২০ টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। লাল সিং মুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ও পি ডি ২৪ ঘন্টা পরিষেবা ফলক উন্মোচন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা, এছাড়া এই হাসপাতালের রুমগুলি ঘোরে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা।সিপাহীজলা জেলার ২০ টি প্রকল্পের স্বাস্থ্য দপ্তরের ১৫টি প্রজেক্ট মোট ব্যয় হয়েছে ৫,৭৪২,১৯ লক্ষ টাকা, রাজস্ব দপ্তরের চারটি প্রজেক্ট ব্যয় ধরা হয়েছে ৫৮৩,০০ লক্ষ টাকা, শিক্ষা দপ্তরের একটি প্রজেক্ট ব্যয় ধরা হয়েছে ২১৫,০০ লক্ষ টাকা। সিপাহীজলা জেলার ২০ টি প্রকল্পের মোট ব্যয় হবে ৬৫,কোটি ৪৯ লক্ষ টাকা। বিশালগড়ের লালসিমুরা পি এস সিতে ২৪ ঘন্টা জরুরী ও আইপিডি পরিষেবা, দশটি নতুন এ এ এস ভবন, দুই ব্লক জনস্বাস্থ্য ইউনিট, বস্কনগর সিএসসির অধীনে নতুন কোয়ার্টার কমপ্লেক্স। রাজস্ব দপ্তরের ডিসি এম, জেলা প্রশাসক ও কালেক্টর কার্যালয়, সিপাহী জলা জন্য চতুর্থ প্রকারের আবাসিক কোয়াটার ৩৭টি ইউনিট। বিশালগড় মহকুমা শাসক অফিস, ডি সিএম কার্যালয় বিশালগড়ের জন্য টাইপ ফোর আবাসিক কোয়ার্টার 36টি ইউনিট। জম্বুইজলা রেসিডেনসিয়াল কার্যালয় এর অধীনে ডিসি এর জন্য চতুর্থ প্রকারের আবাসিক কোয়াটার ৩৫ ইউনিট। শিক্ষা দপ্তরের বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন ভবন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত,বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, কমলা সাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, বস্কনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তফাজ্জল হোসেন, টাকারজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কল ই, চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ দেববর্মা, গোলাঘাটি বিধানসভা কেন্দ্রে বিধায়ক মানব দেববর্মা, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে , সিপাহীজলা জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জসওয়াল , জেলার পুলিশ ইনচার্জ রাজীব সূএধর । বিভিন্ন প্রকল্পের বুটম টিপে ভার্চুয়ালে উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা।