img


: কুরিয়ার সার্ভিসে আসা ১৪৩৫ বোতল এসকাপ সিরাপ উদ্ধার ,গ্রেপ্তার ২ :


আইনেট  প্রতিনিধিঃ     নেশা পাচার কাণ্ডে কোন মাধ্যমকেই বাদ দিচ্ছে না রাজ্যের নেশা কারবারিরা। আকাশ পথ,  সড়ক পথ, রেলপথ,পোস্ট অফিস  এমনকি কুরিয়ার সার্ভিসও ড্রাগস মাফিয়াদের একটি নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠছে। যদিও এই ক্ষেত্রে কিছু মাদকদ্রব্য ধরা ও পড়ছে। বুধবার রাতে পুরাতন আগরতলার খয়েরপুরের একটি কুরিয়ার সার্ভিসে এসেছিল পাঁচটি সন্দেহজনক প্যাকেট। এই প্যাকেটে থাকা বস্তু নিয়ে সন্দেহ হয়েছিল কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের।  তারা বিষয়টি সাথে সাথেই  বোধজংনগর থানায় জানান।  থানার সেকেন্ড অফিসার পরীক্ষিত  দেববর্মার নেতৃত্বে ঘটনাস্থলে ছুটি আসে পুলিশ। সেখানে পৌঁছ খয়েরপুর আউটপোস্টের ওসি মৃণাল কান্তি পাল। খবর দেওয়া হয় জিরানিয়া মহকুমা শাসক অফিসে। সেখান থেকে আসেন ডিসিএম। সকলের উপস্থিতিতে পাঁচটি প্যাকেট নিজেদের হেফাজতে নিয়ে সেগুলিতে তল্লাশি চালানো হয়। দেখা যায় সেই পাঁচটি প্যাকেটে রয়েছে ১৪৩৫ বোতল এসঅফ জাতীয় নিষিদ্ধ কফ সিরাপ। এরপরই শুরু হয় প্রাপকের নাম ঠিকানার খোঁজ। পুলিশ সাদা পোশাকে রাজধানীর  এনসিসি থানাধীন ভোলাগিরি এলাকায় দুই নেশা কারবারির কাছে পৌঁছে যান। সেখান থেকেই দুজনকে গ্রেফতার করা হয়।   পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। বৃহস্পতিবার দুইজনকেই আদালতে পাঠানো হয়েছে। এই নেশা পাচার চক্র আরো বেশ কয়েকজন যুক্ত  রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।