img


: রহস্যের বিস্ফোরণে আহত ব্যক্তির মৃত্যু ঘিরে রামনগরে শোকের ছায়া ;


আইনেট  প্রতিনিধিঃ    রামনগরের ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণের গুরুতর আহত ব্যক্তির মৃত্যু। মৃত ব্যক্তির নাম শুভজিৎ চৌধুরী ।শুক্রবার সকাল আটটা নাগাদ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি । এদিন জিবি হাসপাতালে নিহত শুভজিৎ চৌধুরীর স্ত্রী জানান ,তারা দুজনেই অ্যাবাকাস কোচিং সেন্টারে কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে কোচিং সেন্টারে গিয়ে ঠাকুরের ছবিতে ধুপ দেখাচ্ছিলেন তার স্বামী ।তখন অ্যাপার্টমেন্টে লাইন গ্যাসের পাইপ থেকে গ্যাস লিক হচ্ছিল। সন্ধ্যায় গুরুতর আহত স্বামী শুভজিৎ চৌধুরী তাকে এই কথা জানান ।তিনি আরো জানান, কোচিং সেন্টারে গ্যাসের সিলিন্ডার রাখা ছিল না ।কি করে এই বিস্ফোরণের ঘটনা ঘটল সেই সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান। ঘটনা কে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।