
আইনেট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি র নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সারাদেশে এক মাস ব্যাপী খেত বাঁচাও অভিযান শুরু হয়েছে ।রাজ্যেও ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি চলবে।এই কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বামুটিয়ার বেড়িমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলঘরে খেত বাচা অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এলাকার সংশ্লিষ্ট কৃষকদের সংবর্ধনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,বর্তমান রাজ্য সরকার কৃষির উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। কৃষিজ উন্নয়নের ক্ষেত্রে মাটি পরীক্ষা ,প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ এবং শস্যের বৈচিত্র্যের উপর জোর দেওয়া হচ্ছে ।তিনি জানান ,কৃষকদের উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সাল থেকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি চালু করেছেন ।এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর নথিভুক্ত কৃষকদের তিনটি করে কিস্তিতে বছরে মোট ৬ হাজার টাকা করে দেওয়া হচ্ছে ।২২ তম কিস্তি প্রদান অনুষ্ঠান পর্যন্ত দেশের মোট ১১ কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এতে এখন পর্যন্ত মোট ৪ লক্ষ ২৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে ।মুখ্যমন্ত্রী আরও জানান ,রাজ্যের কৃষক এবং কৃষি ক্ষেত্রে সার্বিক উন্নয়নে প্রযুক্তির সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে এগ্রিকালচার রোড ম্যাপ তৈরি করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।