img


আগরতলা প্রেসক্লাবে অভিনয়ের উপর তিন দিনের কর্মশালা শুরু


আইনেট  প্রতিনিধিঃ      অভিনয়ের উপর তিন দিনের কর্মশালা শুরু হলো আগরতলা প্রেসক্লাবে।  নীল কান্ত social and cultural organization এবং কলকাতা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট -এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই অভিনয় কর্মশালা। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উড়িষ্যা উচ্চ আদালতের প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র ,রাজ্যের আজকের ফরিয়াদ সংবাদপত্রের সম্পাদক শানিত দেবরায় ,রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গোপন বিশ্বাস ,কলকাতা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট -এর প্রতিষ্ঠাতা রুবিয়া ব্যানার্জি সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিশিষ্ট সংবাদপত্র সম্পাদক শানিত দেবরায় জানান, ত্রিপুরায় প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত একটি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হয়নি ।এই দুঃখজনক ঘটনার পেছনে কারণ কি, বিশ্লেষণে সেই প্রশ্ন এসে যায়। তিনি বলেন ,যারা এই কর্মশালায় এসেছেন ,তারা একটি স্বপ্ন নিয়েই এসেছেন। মনে রাখতে হবে ,এই স্বপ্ন বাস্তবায়নে একটা পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় ।এর জন্য অনুশীলন এবং প্রস্তুতি একান্ত প্রয়োজন ।শানিত দেবরায় আরো বলেন, নিজেকে যোদ্ধা মনে করে লড়াই চালিয়ে যেতে হবে। আর লড়াইটা হল অনুশীলন। নাটক, যাত্রাপালা বা সিনেমা মঞ্চ যেটাই হোক ,অভিনয়ই আসল ।এই অভিনয়কে সমৃদ্ধ করতে হলে এর জন্য নিয়মিত অনুশীলন প্রয়োজন ।       আগরতলা প্রেসক্লাবে আগামী রবিবার পর্যন্ত চলবে এই কর্মশালা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী শিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন।