img


ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ


 আইনেট  প্রতিনিধিঃ   আজ পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয় এ ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব। কমলপুর নগর পঞ্চায়েত এর চেয়ারপার্সন প্রশান্ত সিনহা, ভাইস চেয়ারপার্সন সুব্রত মজুমদার , বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারপার্সন মনোরমা দেব, ভাইস চেয়ারপার্সন কৃষ্ণপদ দেবরায় ও আরও অন্যান্য অতিথিরা ।  অনুষ্টানের উদ্বোধক এর ভাষণে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন - আগে বিদ্যালয়ে আসতে হতো দুর দূরান্ত থেকে। কিন্তু যাতায়াত এর কোনো সুবিধা ছিলনা। এই জন্যই এই প্রকল্প। বিগত সরকার এর আমলে শুধু বিপিএল এবং অন্তোদয় শ্রেণির ছাত্রীদের সাইকেল দেওয়া হলেও এই সরকার এর আমলে নবম শ্রেণির সকল ছাত্রীদের জন্য  সাইকেল বরাদ্দ করা হয়েছে। এতে উপকৃত হবে দূরদূরান্ত থেকে আসা ছাত্রীরা। এদিন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৯৩ জন এবং ২০২৪-২৫ ইং শিক্ষাবর্ষের ৬৫ জন ছাত্রী মিলিয়ে সর্বমোট ১৫৮ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।