
আইনেট প্রতিনিধিঃ মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে যুব বিকাশ কেন্দ্র (YVK), মেরা যুব ভারত (MY Bharat) কেন্দ্র, পশ্চিম ত্রিপুরা-এর সহযোগিতায় এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে ২৬ জুন ২০২৬ তারিখে আগরতলা প্রেস ক্লাবে আন্তর্জাতিক মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচার বিরোধী দিবস যৌথভাবে পালন করে।
এই সচেতনতামূলক কর্মসূচিতে আগরতলা শহরের ১০০-রও বেশি যুবক-যুবতী উৎসাহেরসঙ্গেঅংশগ্রহণকরেনএবংএকটিমাদকমুক্ত, সুস্থ ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিটি যুবসমাজকে সচেতন, অনুপ্রাণিত এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যাতে তারা নিজেদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ অর্জুন দাস, মেডিক্যাল অফিসার; ড. বিনীত চতুর্বেদী, রাজ্য নির্দেশক, খাদি ও গ্রামোद्योग কমিশন (KVIC), ভারত সরকার; ইঞ্জি. তপন লোধ, চেয়ারম্যান, যুব বিকাশ কেন্দ্র; শ্রী অজিত কুমার, জেলা যুব আধিকারিক (DYO), মেরা যুব ভারত, পশ্চিম ত্রিপুরা; শ্রী দেবাশিস মজুমদার, সভাপতি, যুব বিকাশ কেন্দ্র; শ্রী পিংকু দাস, সাংগঠনিক সম্পাদক, যুব বিকাশ কেন্দ্র; এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। তাঁরা মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, মাদকাসক্তি আজ জনস্বাস্থ্য, সামাজিক সম্প্রীতি এবং জাতীয় উন্নয়নের জন্য এক গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাঁরা উল্লেখ করেন যে, সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, সামাজিক অংশগ্রহণ এবং যুব নেতৃত্বের বিকাশের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলাই মাদকাসক্তি মোকাবিলার অন্যতম কার্যকর উপায়। পাশাপাশি, তাঁরা যুবসমাজকে সচেতন জীবনধারা গ্রহণ, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং স্বাস্থ্য, শান্তি ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।