img


ধর্মনগরে অনিকা জুয়েলারিতে দুঃসাহসিক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোরের কাণ্ড


আইনেট  প্রতিনিধিঃ     উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের ব্যস্ততম বিকে রোড এলাকায় অবস্থিত    অনিকা জুয়েলারিতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকান থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন দোকানের মালিক।জানা গেছে, চুরির পুরো ঘটনাটি দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। ফুটেজে অভিযুক্ত ব্যক্তির চলাফেরা ও চুরির দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। ঘটনার পরপরই দোকানের মালিক ধর্মনগর থানায় অভিযোগ দায়ের করেন।জুয়েলারির মালিক জানান, পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে। ফুটেজের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে।বর্তমানে অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে তল্লাশি চালাচ্ছে পুলিশ।   দিনদুপুরে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এমন চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা শহরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।