img


ভিলেজ ওয়ার্করদের নিয়ে গন্ডাছড়া বন দপ্তর অফিসে অনুষ্ঠিত হলো একদিনের প্রশিক্ষন শিবির।


আইনেট  প্রতিনিধিঃ   রাজ্য বনদপ্তরের আইজিডিসি -র উদ্যোগে শনিবার ভিলেজ ওয়ার্করদের নিয়ে গন্ডাছড়া বন দপ্তর অফিসে অনুষ্ঠিত হলো একদিনের প্রশিক্ষন শিবির। শনিবার গোমতি ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারির গন্ডাছড়া মহকুমা বন দপ্তরের এসডিএফও অফিসের দ্বিতলে টিএ হলে অনুষ্ঠিত হয় একদিনের ওই প্রশিক্ষন শিবির। ওই প্রশিক্ষন শিবিরে শতাধিক ভিলেজ ওয়ার্কর উপস্থিত ছিলেন। তাছাড়াও আইজিডিসি এবং বন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন দপ্তর কর্তৃক বিভিন্ন প্রজেক্ট বাস্তবে রূপ দেওয়া, বন রক্ষা করা, বন দপ্তরের সঙ্গে গ্রামীণ মানুষের সংযোগ স্থাপন করার উপর গুরুত্ব দিয়ে ওই প্রশিক্ষন শিবিরটি অনুষ্ঠিত হয় ।একদিনের ওই প্রশিক্ষন শিবিরে হাতে কলমে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষন দেন প্রশিক্ষকরা।বিপুল উৎসাহের সঙ্গে প্রশিক্ষন নেন ভিলেজ ওয়ার্কররা। শিবির শেষে এসডিএফও সাবিরকান্তি দাস গোটা শিবিরের তাৎপর্য ব্যাখ্যা করেন।